Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ %

Reporter Name
  • Update Time : ০৭:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

জাতীয় ডেস্ক: নতুন বেতন স্কেল পুরোপুরি কার্যকর হলে সশস্ত্র বাহিনীর তিন প্রধানের মূল বেতন বেড়ে এক লাখ ৭২ হাজার টাকায় উন্নীত হবে। সরকারের মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান এই বেতন কাঠামো অতীতেও প্রচলিত ছিল এবং নতুন গেজেটেও সেই সমতা বজায় রাখা হয়েছে। জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন বেতন কুড়ি হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। এই মূল বেতন পর্যায়ক্রমে বছর বছর বৃদ্ধি পেয়ে ৫১ হাজার ১৯৯ টাকায় উন্নীত হওয়ার সুযোগ রয়েছে, তবে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্দিষ্টই থাকছে।

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ধারাবাহিকতায় যৌথ বাহিনী নির্দেশাবলি জারি করা হয় এবং এতে দেখা যায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর আগে সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থাকলেও তা বেড়ে এখন ২১ হাজার ৪০০ টাকায় উন্নীত হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ১৩৮ শতাংশ বৃদ্ধি। পক্ষান্তরে বাহিনী প্রধানদের বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে এক লাখ ৭২ হাজার টাকায় উন্নীত হওয়ায় তাদের বৃদ্ধির হার ছিল একশো শতাংশ। দীর্ঘদিনের প্রচলিত কাঠামোর আলোকেই এবারও সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির এই ব্যবধান নিয়ে সম্প্রতি একটি মহল অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অফিসার বনাম সৈনিক বৈষম্যের ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন যে, জনপ্রশাসনসহ দেশের প্রতিটি ক্ষেত্রেই সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের কর্মচারীদের বেতনের মধ্যে একটি স্বাভাবিক ব্যবধান থাকে। বিগত বেতন স্কেলগুলোর কাঠামো অবিকল অনুসরণ করেই নতুন এই যৌথ বাহিনী নির্দেশাবলি বা জেএসআই বাস্তবায়ন করা হয়েছে।

যৌথবাহিনী নির্দেশাবলিতে দেখা যায় নতুন কাঠামোয় ল্যান্স করপোরাল, করপোরাল, ওয়ারেন্ট অফিসার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারসহ বিভিন্ন পদের মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে বেতন দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়ে ৪৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেনের বেতনও যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ এবং ৮৫ হাজার ৭৫০ টাকায় উন্নীত করা হয়েছে। নতুন স্কেলের সুবিধা বাস্তবায়নের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেয়ে সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সৈনিক ও অবসরপ্রাপ্ত সদস্যদের নতুন এবং বর্ধিত কল্যাণ সুবিধা নিয়ে আলোচনা চললেও কিছু মহল কেবল আংশিক তথ্য প্রচার করছে। ন্যূনতম নিট পেনশন দশ হাজার টাকায় উন্নীত করা এবং চিকিৎসাভাতা বৃদ্ধির পাশাপাশি নতুন করে চারটি কল্যাণমূলক ভাতা সংযোজন করা হয়েছে। বেসামরিক প্রশাসন ও সামরিক কাঠামোর পদোন্নতি বা ইনক্রিমেন্ট পদ্ধতি ভিন্ন হওয়ায় দীর্ঘদিনের কিছু দাবি ও কাঠামোগত বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে বিদ্যমান অসামঞ্জস্যতা দূর করতে বিভিন্ন সুপারিশ পাঠানো হয়েছে এবং সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তা সুরাহা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ %

Update Time : ০৭:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬