Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে রুহিন উদ্দিন প্রিন্সের স্মরণে উদীচীর শোকসভা ও দোয়া মাহফিল

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখা সংসদের নাট্য সম্পাদক মো. ছাদেক মিঞার এবং সরাইল উদীচীর সাবেক সভাপতি মো. শরীফ উদ্দিনের একমাত্র ছেলে মো. রুহিন উদ্দিন প্রিন্সের অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সরাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখা সংসদের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ বাবু সঞ্জীব কুমার দেবনাথ, কমিউনিস্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায়, দেওয়ান রওশন আরা লাকী, প্রভাষক আবু জাফর আকছির, দৈনিক পরগনা পত্রিকার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, উদীচীর সাবেক সভাপতি মো. শরীফ উদ্দিন, ন্যাপ সম্পাদক আবদুল জব্বার, লেখক ও কবি ইসমোনাক, কবি জিল্লুর রহমান, এ বি এম সালাউদ্দীন বিপ্লব এবং সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মো. আফজাল হোসেন, কবি খোকন সেন, লেখক তবারক হোসেন, উদীচী নাসিরনগর উপজেলা শাখার সাবেক সহসভাপতি পরিমল দাস, সৈয়দ হামিদ, মো. শফিকুল ইসলাম, উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর রিংকু, সাংবাদিক মো. ইউসুফ খান ও আবেদুর আর শাহীনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে রুহিন উদ্দিন প্রিন্সের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা বলেন, একজন তরুণের এমন অকাল প্রয়াণ শুধু তাঁর পরিবারকেই নয়, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদেরও গভীরভাবে শোকাহত করেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বক্তারা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুম রুহিন উদ্দিন প্রিন্সের আত্মার মাগফিরাত এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সইবার শক্তি ও ধৈর্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে রুহিন উদ্দিন প্রিন্সের স্মরণে উদীচীর শোকসভা ও দোয়া মাহফিল

Update Time : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬