Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, বিএনপির বিশাল শোভাযাত্রা

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দেশের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলার সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এ.সি. একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগেও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং দেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা করা হয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শোভাযাত্রায় কয়েক শ মোটরসাইকেল এবং কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ঢাকঢোলের শব্দে মুখরিত শোভাযাত্রাটি সরাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভার মাধ্যমে দিবসটির কর্মসূচি শেষ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের আলোচনা সভা, উপজেলা প্রশাসনের কর্মসূচি এবং রাজনৈতিক দলের শোভাযাত্রার মধ্য দিয়ে সরাইলে দিবসটি পালিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, বিএনপির বিশাল শোভাযাত্রা

Update Time : ১০:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬