Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর হাওলাদার

Reporter Name
  • Update Time : ১০:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২ Time View

মো :জহিরুল ইসলাম চয়ন ;; পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা সনদ গ্রহণ করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার।

দীর্ঘদিন ধরে তিনি গ্রাম পুলিশ হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শংকর হাওলাদার।

উল্লেখ্য, তার কর্মতৎপরতা ও অবদানের ফলে ২০২৬ সালের জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শংকর হাওলাদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি। তার এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

একজন গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তার নিষ্ঠা ও কর্মদক্ষতা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর হাওলাদার

Update Time : ১০:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬