শিরোনামঃ
শিশু বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হায়দার
আব্দুর রশিদ
- Update Time : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪২ Time View
ঠাকুরগাঁও জেলার সুপরিচিত শিশু বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হায়দার শাহীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মস্তিষ্কে প্রদাহজনিত কারণে তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
ডা. সাজ্জাদ হায়দার শাহীন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় শিশু রোগীদের নিবেদিতভাবে সেবা দিয়ে আসছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যেই সহকর্মী চিকিৎসক, শুভানুধ্যায়ী ও স্থানীয়রা দোয়া প্রার্থনা করেছেন।
Tag :



















