Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৩৮ Time View

মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার সব মানুষের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও পূর্ণাঙ্গ তালিকা না হওয়া একটি বড় ঘাটতি, যা দূর করতে বর্তমান সরকার গবেষণাভিত্তিক কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৫ জুলাই২০২৬ইং) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাসের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অগণিত মানুষ শহীদ ও গণহত্যার শিকার হলেও অতীতে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণার ভিত্তিতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অঙ্গীকার করেছে।

তিনি জানান, এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভা, অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের একটি নির্ভুল তালিকা প্রণয়ন সম্ভব হবে এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মুক্তিযুদ্ধের সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার

Update Time : ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬