Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় স্কুলে যাওয়ার পথে ভুটভুটুর ধাক্কায় শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : ০৮:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর মান্দায় স্কুলে যাওয়ার পথে ভুটভুটুর ধাক্কায় সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামনগর দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি ভুটভুটু সিয়ামকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মান্দায় স্কুলে যাওয়ার পথে ভুটভুটুর ধাক্কায় শিশুর মৃত্যু

Update Time : ০৮:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬