মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ
- Update Time : ০৬:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৪০ Time View
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপায় ১৬ বছরের হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অপহৃত ছাত্র মো. রেদোয়ান কালিকাপুর বাজারের জনৈক নূর জামাল এর সেলুন থেকে চুল কেটে আর বাড়ি ফিরে আসেনি। রেদোয়ান উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে এবং দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ঘটনার একদিন পরে শুক্রবার অপহৃত রেদোয়ানের বাবা আবুল কালাম গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
রেদোয়ানের বাবা আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রেদোয়ান নিখেঁাজ হয়। নিখেঁাজের পরের দিন শুক্রবার বেলা পৌঁনে দুইটার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর দিয়ে আমার স্ত্রী মাকসুদার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। তারা আমার স্ত্রীকে বলে,‘তোমার ছেলেকে কী দেখতে চাও? তাহলে আমাদের মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও।’
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, হাফিজিয়া মাদ্রাসা ছাত্র রেদোয়ান গত বৃহস্পতিবার নিখেঁাজ হলে তার বাবা আবুল কালাম শুক্রবার গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেন। এ ব্যাপারে পুলিশের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা অব্যাহত রয়েছে।

















