ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচন ১০ই নভেম্বর ২০২৫ইং অনুষ্ঠিত হবে
- Update Time : ০৯:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ২৩৪ Time View
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি::জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ,রেজিঃ নং ৬৯,স্হাপিত তারিখ ১১ই জুন ১৯৬৫ইং।পল্লী ভবন, উপজেলা পরিষদ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর নির্বাচন আগামী ১০ই নভেম্বর ২০২৫ ইং,সকাল ৯.০০ টা হইতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে,সরাইল উপজেলাধীন বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হইবে।
সূত্রে জানা যায়, স্মারক নং-৪৭,৬২,১২৯৪,০০০,০১৬,২৫/৮৩
তারিখ: ২৮শে সেপ্টেম্বর ২০২৫ ইং। সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’ এর সকল সদস্য সমিতি ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য,অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির ১০ই সেপ্টেম্বর ২০২৫খ্রি. তারিখের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ই নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে, সোমবার সকাল ৯.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত সরাইল উপজেলা বিআরডিবি হল রুমে সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন- ২০২৫ইং উপলক্ষ্যে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ শেষে নির্বাচনী বিশেষ সাধারণ সভায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।
উক্ত নির্বাচনে সমগ্র নির্বাচনী এলাকার সদস্য সমিতি সমূহের বৈধ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ১ (এক) জন সভাপতি ও ১ (এক) জন সহ-সভাপতি নির্বাচিত হবেন এবং ৬ (ছয়) টি নির্বাচনী এলাকা/ব্লক এর প্রতিটি হইতে ১ (এক) জন করে ৬ (ছয়) জন ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ মোট ৮ (আট) জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
নির্বাচন কমিটির ২৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ইং (সংশোধন-২০২০) এর ২৭(১) বিধি অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল-২০২৫ইং, বিবরণে-তারিখ ১২ই/অক্টোবর ২০২৫ খ্রি হইতে, সকাল ১০.০০ টা হইতে দুপুর ২.০০ টা পর্যন্ত,সমিতির কার্যালয়ে মনোনয়ন পত্র বিতরণ/প্রাপ্তি
১২ই /১৩ই অক্টোবর ২০২৫ খ্রি,।
মনোনয়ন পত্র দাখিল,১৫ই অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা হইতে দুপুর ২.০০ টা পর্যন্ত, সমিতির কার্যালয়ে।
মনোনয়ন পত্র বাছাই ও বৈধ/বাতিলকৃত প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, সমিতির কার্যালয়ে। ১৬ই অক্টোবর ২০২৫ খ্রি,সকাল ১১.০০ টায় আরম্ভ,সমিতির কার্যালয়ে।
বৈধ/বাতিলকৃত মনোনয়ন পত্রের বিষয়ে আপীল,১৯ই অক্টোবর ২০২৫ খ্রিঃ ২০ই অক্টোবর ২০২৫ খ্রি.অফিস চলাকালীন সময়ে,যুগ্ম-নিবন্ধক,
বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহোদয়ের কার্যালয়।
আপীলের শুনানী গ্রহণ ও রায় ঘোষণা,২১ই অক্টোবর ২০২৫ খ্রি. ২২ই অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ হইতে,আপীল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে,২৩ই অক্টোবর ২০২৫খ্রি. যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহোদয়ের কার্যালয়।
চূড়ান্ত বৈধ/বাতিলকৃত প্রার্থীগণের তালিকা প্রকাশ,২৫শে অক্টোবর ২০২৫ খ্রি.দুপুর ১২.০০ টায় স্হান সমিতির নোটিশ বোর্ড।
মনোনয়ন পত্র প্রত্যাহার (লিখিত আবেদনের মাধ্যমে) ২৭শে অক্টোবর ২০২৫ খ্রি.সকাল ১০.০০ টা হইতে দুপুর ২.০০ টা পর্যন্ত,সমিতির কার্যালয়।
প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা প্রকাশ/বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ (প্রযোজ্য ক্ষেত্রে) ২৯শে অক্টোবর ২০২৫ খ্রি.বিকাল ৩.০০ ঘটিকায়,সমিতির কার্যালয়ে।
ভোট গ্রহন,১০ই নভেম্বর ২০২৫ খ্রি.সকাল ৯.০০ টা হইতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে,সরাইল উপজেলাধীন বিআরডিবি হল রুমে।
ভোট গণনা,১০ই নভেম্বর ২০২৫ খ্রি.ভোট গ্রহণের পর। ফলাফল প্রকাশ ১০/১১/২০২৫ খ্রি.ভোট গণনার পর,সমিতির নোটিশ বোর্ড
উল্লেখ্য উক্ত নির্বাচনে ৬ টি ব্লকে ১০০ ভোটারের সমন্বয়ে ভোট হবে। সভাপতি হইতে সদস্য পর্যন্ত ৮ জন প্রার্থী নির্বাচিত হইবে ।
উক্ত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি হলেন (১) জনাব মোঃ আজিজুল হক, উপজেলা সমবায় অফিসার সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া,প্রধান নির্বাচন কমিশনার। (২) জনাব মোঃ শাহ আলম হন্দকার,পরিদর্শক সমবায় সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা,সহকারী নির্বাচন কমিশনার । (৩) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সরকারী নির্বাচন কমিশনার




















