ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ
- Update Time : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ২৯১ Time View
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:: মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা “বিজিবি হইবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে মাদকদ্রব্য সহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
রোজ রবিবার তথ্য উপাত্তের ভিত্তিতে ১৯শে অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক রাত ৩:৫০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) হইতে একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর (চম্পকনগর) নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৯শে অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ৫:৩০ ঘটিকায় ১টি পিকআপ সিলেট হইতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হইলে চম্পকনগর নামক স্থানে গাড়ীটি থামানো হয় এবং তল্লাশী করে।
উক্ত অভিযানে সন্দেহ জনক পিকআপটি তল্লাশী করে লুকায়িত অবস্থায় ১৫,১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ০১টি পিকআপ আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য- ১২,৬৩,২০,০০০/- (বারো কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক প্রায় ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক- লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন, এ ছাড়াও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।















