Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত

মনির হোসেন
  • Update Time : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৪৫ Time View

বেনাপোল প্রতিনিধি::বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত্রে সাড়ে ৯টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিড়ে দুইজন শ্রমিক মারাত্নক আহত হয়। শাহজাহান আলী (৫৬) ও সোহেল হোসেনকে (৫২) মারাত্মক আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি : ৮৯১) এর সদস্য বলে নিশ্চিত করেছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম বলেন,বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত : ক্রেনের তার ছিড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা খোজ খবর নিচ্ছি।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত

Update Time : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬