Dhaka ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি মদ পাচারের চেষ্টায় আটক

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৫৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলাসবহুল পাজেরো জিপ ব্যবহার করে বিদেশি মদ পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় গাড়িটি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার(১৪জুলাই২০২৬ইং)
জেলা পুলিশ জানায়, সকাল ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি কালো রঙের পাজেরো জিপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাসেল হোসেন (পিতা: মাইনউদ্দিন ওরফে দুলাল) নামে একজনকে আটক করা হয়।

আটক রাসেল হোসেনের স্থায়ী বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামে। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা বিদেশি মদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও মাদক-সংক্রান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিদেশি মদ পাচারের চেষ্টায় আটক

Update Time : ০৯:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬