Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মনির হোসেন
  • Update Time : ০৭:০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ বাবু মোল্লা (৫০) ও আবু হানিফ (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত ১ সময় উপজেলায় গোড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত বাবু মোল্লা যশোরের শার্শা থানার গোড়পাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। অপর আসামি আবু হানিফ কন্দর্পপুর (মাঝেরপাড়া) গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া উত্তরপাড়া মোড়ে বাবু মোল্লার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাবু মোল্লা ও আবু হানিফকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে বাবু মোল্লার কাছ থেকে ৭০ গ্রাম এবং আবু হানিফের কাছ থেকে ৩০ গ্রামসহ মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো।

Tag :

Please Share This Post in Your Social Media

পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Update Time : ০৭:০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬