পত্নীতলায় স্কুল-ছাত্রীকে ইভটিজিং, যুবককে কারাদণ্ড
- Update Time : ০৭:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪৫ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার উষ্টি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু রাইহান উপজেলার উষ্টি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সকালে দশম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত আবু রাইহান তাকে উত্ত্যক্ত (ইভটিজিং) করেন। বিষয়টি জানাজানি হলে পত্নীতলা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




















