Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

Reporter Name
  • Update Time : ১১:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View

ধর্ম ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে সম্প্রতি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দূর প্রবাসে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এই বিশেষ দানোৎসবের আয়োজন করে। দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত এই উৎসবে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ভোর থেকেই নানা মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের সূচনা হয়। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান এবং ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। পরে বিহার প্রাঙ্গণে সমবেত পুণ্যার্থীরা ধর্মীয় বাণী শ্রবণ করেন এবং জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন। এই আয়োজনে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে উৎসবের আমা জাগিয়ে তোলেন।

বিকালে অনুষ্ঠিত প্রধান আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের এবং প্রধান ধর্মালোচক হিসেবে বক্তব্য দেন ভদন্ত মেত্তাবংশ মহাথের। এ ছাড়া থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুরা অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেন এবং উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বাণী প্রদান করেন।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্বে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রখ্যাত শিল্পী পবন দাসের বাউলসংগীত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দেয়। বক্তারা বলেন, প্রবাসের মাটিতে এমন আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং এটি ভিনদেশের মাটিতে নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক অনন্য মাধ্যম।

Tag :

Please Share This Post in Your Social Media

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

Update Time : ১১:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬