Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সুজন আলী
  • Update Time : ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৩২ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের রায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত ৮ ঘটিকায় ভূল্লী থানার এএসআই মাসুদ রানা, এএসআই রফিকুল ইসলাম, এএসআই মধুসূদন রায় এবং সঙ্গীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে জি.আর. নং-২০১/১৮ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ খলিলুর রহমান (খলিল) (পিতা: মৃত ইমান আলী), গ্রাম- খলিশাকুড়ি, ইউনিয়ন- দেবীপুর, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের রায়ের পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ভূল্লী থানা পুলিশ।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার (এসআই) আব্দুল হালিম জানান, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জি.আর. নং-২০১/১৮ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ খলিলুর রহমান (খলিল)কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Update Time : ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬