Dhaka ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা

সেলিম হায়দার
  • Update Time : ০৯:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ ভাসতে দেখা গেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত মরদেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, শালিখা নদীতে ভাসমান অবস্থায় গলিত মরদেহটি নেটজালে আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এখনো ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা

Update Time : ০৯:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬