Dhaka ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরির

মোঃ খলিলুর রহমান
  • Update Time : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার তালায় রাতের আঁধারে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চেতনানাশকের ক্রিয়ায় পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১৮ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত ২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
​অজ্ঞান ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা হরিহরনগর গ্রামের সবুজ সরদার এবং তার বাবা মতলেব সরদারকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোর রাত ২টার দিকে তালা উপজেলার হরিহরনগর গ্রামের সবুজ সরদারের বাড়িতে রাতের খাবারের সাথে কৌশলে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেওয়া হয়। রাতে পরিবারের সবাই সেই খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ও অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি ওজনের স্বর্ণের গহনা এবং নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

​সকালে বাড়ির লোকজনের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​তালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরির

Update Time : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬