Dhaka ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়িয়ে পড়ল ভিডিও

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে জেলার সদর উপজেলার মালিহাতা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে জেলা যুবলীগের ব্যানারে মহাসড়কে মিছিল বের করেন সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
মিছিলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয় মিছিল থেকে।

মিছিলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবনেতা মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলের ভিডিওটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তাঁর ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের এমন প্রকাশ্য মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়িয়ে পড়ল ভিডিও

Update Time : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬