Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি ও আত্মসাতের অভিযোগে আবাসিক শিক্ষক পলাতক

মোঃ আনোয়ার হোসেন
  • Update Time : ০৫:৩৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক::রাজধানীর হাজারীবাগে একটি মাদ্রাসা থেকে চুরি ও আত্মসাতের অভিযোগ উঠেছে আবাসিক শিক্ষক মোঃ ফিরোজ আহমেদ তানভীরের বিরুদ্ধে। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ফলসাটিয়া গ্রামের মোঃ রসিদ মোল্লার নাতি।

জানা যায়, ফিরোজ আহমেদ কয়েক মাস আগে হাজারীবাগ থানাধীন বউবাজার বালুরমাঠের দারুচ্ছুন্নাহ তালীমুল কুরআন মাদ্রাসাতে হিফজুল কুরআন বিভাগের আবাসিক শিক্ষক হিসেবে যোগ দেন। প্রথমদিকে ছোটখাটো ভুলত্রুটি করলেও মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ আঃ রহিম সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

কিন্তু গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা প্রায় ৪৫ মিনিট বন্ধ করে দিয়ে তিনি রাতের আঁধারে পালিয়ে যান। এ সময় তিনি নিজের জমাকৃত বায়োডাটা ছাড়াও মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র, শিশু শিক্ষার্থীদের টিফিনের বিস্কুটের কাটন, মোবাইল ফোন, বাচ্চাদের মাসিক বেতনের জমানো টাকা এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে হাজারীবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক।

মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন, আঞ্চলিক শাখা–১, হাজারীবাগ অঞ্চলের পক্ষ থেকে সাংবাদিক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরউল্লাহ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফিরোজ আহমেদ ভবিষ্যতে যেখানে চাকরি করবে, সেখানে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই কেউ যেন যাচাই-বাছাই না করে তাকে চাকরিতে নিয়োগ না দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চুরি ও আত্মসাতের অভিযোগে আবাসিক শিক্ষক পলাতক

Update Time : ০৫:৩৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫