গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৪২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই ২০২৬ইং)
পুলিশ জানায় ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার একটি চৌকস টিম উপজেলার কুট্টাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাসেল পিতা: আবুল খায়ের তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাটেশ্বর গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান থাকবে।













