Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শনিবার (২৫জুলাই ২০২৬ইং)
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই ২০২৬ইং রোজ শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার বায়েক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার শাহপুর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আরও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি কসবা উপজেলার বায়েক, আকবপুর ও কুইয়াপানিয়া এলাকায়। উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের পাশাপাশি মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬