কালীগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা
- Update Time : ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৮ Time View
কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয় বিশেষ অভিযান পরিচালনা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। ৩১ অক্টোবর শনিবার বেলা ১১ঃ৩০ মিনিটে উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ মোকাম ও ফুলতলা মৎস্য ও কাঁচা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ অভিযানে নামলেন উপজেলা প্রশাসন। উক্ত অভিযান পরিচালনা কালে তিনি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধী সমাজ ও মিডিয়াকর্মী সকলকে উক্ত অভিযান সফল করার জন্য সকলের স্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার নিজ হাতে গ্লোবস পরিধান করে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জনপ্রতিনিধি,
রাজনীতিবিদ,ব্যবসায়ীদের উক্ত কাজে সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন।সকলে একযোগে মোকামের এক প্রান্ত থেকে বাজারের সকল অলিগলি সহ অপর প্রান্ত পর্যন্ত ছরিয়ে ছিটিয়ে থাকা পলিথিন সহ ময়লা বর্জ্য সবাই মিলেমিশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায়। প্রচন্ড রোদ ভাবসা গরমের ভিতর থেকেও কোন ফটোসেশন কিংবা অভিনয় নয় বাস্তবে প্রায় তিন ঘন্টা ব্যাপী নির্বাহী কর্মকর্তা সহ সকল অতিথিবৃন্দের বাজারের বর্জ্য পরিষ্কার করতে দেখা যায়।ফায়ার ডিফেন্স সার্ভিসের প্রতিনিধি দল,মৎস্য কর্মকর্তা,কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সাথে নিয়ে কাঁচা বাজারের সবজি কৃষি পণ্য, মাছ বাজারে,পোল্ট্রিসহ গোশতের দোকানে বিভিন্ন উপদেশ সর্তকতা মূলক বক্তব্য প্রদান করেন।
এর পরপরই বাজারে ড্রেনের ভিতরে মশক নিধনের জন্য হপ্পার মেশিন দিয়ে কীটনাশক ছিটানোর কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে,কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ও জেলা কমিটির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু,সমাজসেবক শেখ নাজমুল ইসলাম,সুশলনের উপপরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,নাজিমগঞ্জ বাজার কমিটির প্রধান সহকারী অধ্যাপক আনিসুর রহমান,মোহাম্মদ জহুরুল হুদা, শেখ মনিরুল ইসলাম,তবিবুর রহমান খান,সাংবাদিক শেখ সাইফুল বারি সফু,সুকুমার দাস বাচ্চু, আহমাদুল্লাহ বাচ্চু, শিমুল হোসেন,তাপস কুমার,ফরিদুল কবির সহ নাজিমগঞ্জ বাজারের নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী ও বাজারের ব্যবসায়ী বৃন্দ।
পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শেষে নির্বাহী কর্মকর্তা বাজারের ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আমি এলজিডি থেকে ১০ জন পরিচ্ছন্ন মহিলা কর্মী আপনাদের কাছে আসবে আপনারা তাদের দিকনির্দেশনা দিয়ে বাজারসহ উপজেলার সমস্ত অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম অব্যাহত রেখেন।উপজেলা সহ আপনাদের বাজারে যে সকল ডাস্টবিন গুলো দেওয়া হয়েছিল তার ময়লা ফেলার জন্য আমি অতিসত্তরে উপজেলায় নির্ধারিত জায়গাটি মাটি ফেলে উঁচু করে সেখানে আবর্জনা খেলার ব্যবস্থাপনা করে দিচ্ছি।ময়লা আবর্জনা পরিবহনের জন্য ভ্যান নির্ধারিত করা আছে অতিসত্বরের সেটা আপনাদের কাছে হস্তান্তর করব।যার যার দোকানের সামনে যখন ময়লা পড়বে তখন নিজের দায়িত্বে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
আর মোকামের যে কোন ড্রেনে জলবদ্ধতা হয়ে সেখানে ডেঙ্গুর প্রকোপ যেন না বাড়ে সে দিকে সকলকে সতর্ক হওয়ার আহবান জানান।কারণ ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে।এ রোগ থেকে আমাদেরকে, আমাদের সন্তানকে,জাতি তথা আমাদের দেশকে রক্ষার জন্য ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এ আহ্বান আপনাদের প্রতি রেখে গেলাম।
ছবি: সাতক্ষীরা জেলার কালীগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

























