কসবায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
- Update Time : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে মো. শাকিল মিয়া এবং কসবা উপজেলার বড়ঠুটা গ্রামের মো. শিশু মিয়া ছেলে মো. বাবু।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।























