Dhaka ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে অজ্ঞান পার্টির হামলা: পরিবারের সবাই অচেতন

Reporter Name
  • Update Time : ০৯:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ৪০১ Time View

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কালিগঞ্জে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুটের চেষ্টা চালালেও পার্শ্ববর্তী বাড়ির লোকজন জানতে পেরে ডাক- চিতকার করলে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা কোন কিছু না নিয়েই পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে পরিবারের কেউ ঘুম থেকে না ওঠায় সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা ঘরে প্রবেশ করলে ভেতরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা লতা মণ্ডল (৩৫), লতিকা সরকার (২২), অমিত মণ্ডল (১৫) ও তরুণ সরকার (২৬)-কে উদ্ধার করে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করেন।

গৃহকর্তা ভরত মণ্ডল জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তিনি নিজের মৎস্য ঘেরে চলে যান। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করলে প্রতিবেশীরা জানতে পেরে ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনা জানার পর নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে অজ্ঞান পার্টির হামলা: পরিবারের সবাই অচেতন

Update Time : ০৯:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫