Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের পণ্য , বিদেশি মদ উদ্ধার ও গ্রেপ্তার ২

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০২:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৫১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও অলিভ অয়েল এবং ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় দুটি অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও কসবা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬ইং) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি করা হয়। অটোরিকশাটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ৫২০ বোতল অলিভ অয়েল, ২৮০ পিস স্কিনশাইন ক্রিম, ২০ বোতল ডাবর আমলা হেয়ার অয়েল এবং ২০ বোতল ডাবর ভাটিকা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. গাজী মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা। তাঁর স্থায়ী ঠিকানা আখাউড়া উপজেলার মসজিদপাড়া এলাকায়। উদ্ধার করা পণ্য ও অটোরিকশা জব্দ করে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে চারটার দিকে কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকায় অভিযান চালায় কসবা থানা পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাশেদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কসবা উপজেলার আকছিনা গ্রামের মো. সুধন ভূঁইয়ার ছেলেপুলিশ জানায়, উদ্ধার করা বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কসবা নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের পণ্য , বিদেশি মদ উদ্ধার ও গ্রেপ্তার ২

Update Time : ০২:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬