কলকাতায় বিক্ষোভে সাংবাদিকরা
- Update Time : ০৮:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১০১ Time View
মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ :: শুক্রবার ডিজিটাল মিডিয়া ইনসাফ বাংলা-র সাংবাদিক একরামুল বাগানিকে গ্রেফতার করার প্রতিবাদে শনিবার কলকাতায় বিক্ষোভে নামলেন সাংবাদিকরা। Kolkata Press Club-এর সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান Digital Media Federation-এর সদস্য ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সাংবাদিকরা।
প্রতিবাদকারীদের অভিযোগ, কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই একরামুল বাগানিকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে সাত দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে তাঁরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।
একজন প্রতিবাদী সাংবাদিক বলেন, “একজন সাংবাদিককে এভাবে কারণ ছাড়া গ্রেফতার করা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
























