অনলাইন জুয়ার আসরে ডিবি’র অভিযানে আইফোনসহ গ্রেপ্তার: ০৩
- Update Time : ০৭:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯৭ Time View
রংপুর প্রতিনিধি:: রংপুর মহানগরীতে অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর অভিযান প্ররিচালনা করেন মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ১৭নং ওয়ার্ডের আইডিয়াল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৩ জনকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন, ১- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা ধিন মধ্য সাহাবাজ বামনডাঙ্গা এলাকার মোফাখারুল প্রামানিক মিঠুর পুত্র,তাহমিদ ইসলাম লিমন (২১)। ২- ফিরোজ সরকারের পুত্র,শাকিল সরকার (২২)। ৩- শহন রাজভর এর পুত্র, প্রশান্ত রায় (২৫)। গ্রেপ্তারকৃতরা তিন জনে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা ধিন বামনডাঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযানকালে জুয়াড়িদের হাত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১টি iPhone 17 Pro Max ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করেন। এবিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়,অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ ও জুয়ামুক্ত নগরী গড়ে তুলতে তাদের এই ধরণের চিরুনি অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

























