Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মাছের পিকআপে ১ লাখ ৭১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

জামাল উদ্দীন
  • Update Time : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৫৩ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাছ বোঝাই একটি মিনি পিকআপ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— টেকনাফ থানাধীন নতুন পল্লান পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মন্তাজের ছেলে মোঃ ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ ফয়সাল (২০)।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবাহী মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এ সময় মাছের ড্রামের ভেতর কালো ও খাকি কসটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা পাওয়া যায়। পরে সেগুলো গণনা করে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পিকআপ চালক ফিরোজ ও তার সহকারী ফয়সালকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

Tag :

Please Share This Post in Your Social Media

টেকনাফে মাছের পিকআপে ১ লাখ ৭১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

Update Time : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬