Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

স ম জিয়াউর রহমান
  • Update Time : ১১:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২৯ Time View

চট্টগ্রাম::চট্টগ্রামের বহিঃনোঙরে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্লবার সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ১টি কার্গো বোট হতে ১টি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরের সময় প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্টসহ ৪ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং ও কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

Update Time : ১১:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬