ব্রাহ্মণবাড়ীয়া আশুগঞ্জে সিএনজি সহ ১৯১০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার
- Update Time : ১১:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২৭ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার নয়শত দশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (৭ই এপ্রিল২০২৬ইং) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: বিজয়নগর উপজেলার সহদেবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রানা (২৪) একই উপজেলার হাটিঙ্গা গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ সবুজ (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে মাদক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




















