Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ডিবির বড়সড় অভিযান: আলোচিত মাদককারবারি গ্রেফতার

শেখ মামুনুর রশীদ মামুন
  • Update Time : ০২:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫০ Time View

বিশেষ প্রতিনিধি::ময়মনসিংহ নগরীতে আবারও আলোচিত মাদক কারবারিদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতভর অভিযানে অস্ত্রসহ আটক করা হয় একাধিক মামলার পলাতক আসামিদের।

ডিবির এসআই আবু বকর সিদ্দিক ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন। আটককৃতরা হলেন—
১. মোঃ নুরুদ্দিন আকন্দ (৩৪), পিতা: মোঃ মাইনুদ্দিন আকন্দ, সাং: আকুয়া ভাঙ্গাপুল
২. শফিকুল ইসলাম, পিতা: মোঃ মজিবর রহমান, সাং: আকুয়া ভাঙ্গাপুল
৩. মোঃ রাহাত হাসান (৩৩), পিতা: মৃত হিরু মিয়া, মাতা: রোকসানা ইয়াসমিন, সাং: মাজার শরীফ রোড, সানকি পারা, থানা: কোতোয়ালি মডেল, ময়মনসিংহ।

ডিবি সূত্র জানায়, আটক প্রত্যেকের নামে দীর্ঘদিন ধরে অস্ত্রসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫-২০টি করে মামলা চলমান রয়েছে। এরা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, শুধু এদের আটক করলেই হবে না; মাদক ব্যবসার মূল গডফাদার ও আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। নইলে সমাজ থেকে চিরতরে মাদক নির্মূল করা সম্ভব হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে ডিবির বড়সড় অভিযান: আলোচিত মাদককারবারি গ্রেফতার

Update Time : ০২:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫