শিরোনামঃ
ট্যাবলেটসহ চালক আটক
মনির হোসেন
- Update Time : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮০ Time View
বেনাপোল যশোর প্রতিনিধি::দেশের সর্ব বৃহত্তম বেনাপোল স্থলবন্দরে কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগনা বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
যশোর-ব্যাটালিয়ান(৪৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে। পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশী করে চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :















