আসামী সহ ভারতীয় মালামাল আটক
- Update Time : ০৬:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪১ Time View
সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::রোজ রবিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক দুপুর ১ঃ৫০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৫/৯-এস হইতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সস্তামোড়া নামক স্থান হইতে ১ জন আসামী (১) মোঃ রমজান আলী (২৫), পিতাঃ মোঃ আসাদ আলী, গ্রামঃ আলীনগর, পোঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ’কে ভারতীয় ইয়াবা-৩০০ পিস, ব্যবহৃত মোবাইল ফোন-১টি, সীম কার্ড- ২ টি সহ আটক করে।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সিজার মূল্য- ১,৩৩,১০০/- (এক লক্ষ তেত্রিশ হাজার একশত) টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং মালামাল সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও ১৪ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অন্যান্য বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে ৪,৮১,৭০০ (চাল লক্ষ একাশি হাজার সাতশত) টাকা মূল্যের ৯৩৯ পিস ইয়াবা, ৫২ কেজি গাঁজা এবং ৪৫ বোতল ইস্কফ আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক)
জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান।



















