Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

মনির হোসেন
  • Update Time : ০৯:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View

বেনাপোল প্রতিনিধি:: যশোরের ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও সবজিক্ষেত। এতে পাকা ধান ও ফুলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছায় রোপা আমন ও বিভিন্ন ধরনের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে উপজেলার গদখালী, পানিসারা ও নাভারন ইউনিয়নের ফুলচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে রজনীগন্ধা, গোলাপ ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ রোপা আমন ধানের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। মাঠের পর মাঠ এখন পাকা আমন ধানে ভরে থাকলেও বৃষ্টির কারণে বেশিরভাগ ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধানও পানির মধ্যে পড়ে রয়েছে।

লাগাতার বৃষ্টির কারণে রজনীগন্ধা ফুলের পাপড়িতে পচন ধরার আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে ফুলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারজাতকরণেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টির প্রকোপ আরও বাড়লে পানিতে তলিয়ে থাকা ধান এবং জমিতে পড়ে থাকা কাটা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ তুলতে না পারার পাশাপাশি আর্থিক সংকটে পড়ারও শঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে।

উপজেলার বাঁকড়া, শংকরপুর, শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষকেরা আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া উপজেলা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাকা ধানের ক্ষেতও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে সবজি চাষিরাও দুশ্চিন্তায় রয়েছেন। জমিতে পানি জমে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে এখন পর্যন্ত কৃষিতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো হিসাব দিতে না পারায় ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

টানা বৃষ্টি অব্যাহত থাকলে রোপা আমন, সবজি ও ফুলের আরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষকেরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

Update Time : ০৯:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬