Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

Reporter Name
  • Update Time : ০৭:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

লাইফস্টাইল ডেস্ক: শোবার ঘর যতই গুছিয়ে রাখা হোক না কেন, বিছানা অগোছালো থাকলে পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে শীতকালে ভারী লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানার ওপর ছড়িয়ে থাকলে ঘর পরিপাটি দেখায় না। এই সমস্যার একটি চমৎকার ও আধুনিক সমাধান হতে পারে নরম ও তুলতুলে কম্ফোর্টার। ব্যবহারের পর এটি খুব সহজেই ভাঁজ করে বিছানার ওপর রাখা যায়, যা ঘরের শোভা বহুগুণ বাড়িয়ে দেয়।

বর্তমান সময়ে কম্ফোর্টার কেবল শীতের নিবারক হিসেবেই নয়, বরং অন্দরসজ্জার একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবেও স্থান করে নিয়েছে। শুধু শীতকাল নয়, হালকা আবহাওয়ায় অনেকে এটি কুইল্ট হিসেবেও ব্যবহার করে থাকেন। ঘরের পর্দার রং এবং বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার নির্বাচন করলে পুরো শোবার ঘরে একটি নান্দনিক ও আকর্ষণীয় আবহ তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা ধরনের আকর্ষণীয় কৌশল ও ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এসব ভিডিও থেকে ধারণা নিয়ে অনেকেই নিজেদের ঘরের আসবাব ও দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দের নকশার কম্ফোর্টার কিনছেন। এর ফলে একটি সাধারণ বিছানাও ঘরের অন্যতম আকর্ষণীয় অংশে পরিণত হতে পারে।

দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল এবং সুপারশপগুলোতে এখন নানা রঙের ও মানের কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ। যেমন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ স্বপ্ন-এর আউটলেটগুলোতে আকর্ষণীয় নকশার কম্ফোর্টার পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা ঘরে বসে অনলাইনেও এগুলো অর্ডার করতে পারছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

Update Time : ০৭:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬