শিরোনামঃ
মহাদেবপুর উপজেলর চকগৌরী গ্রামের এরশাদ আলীর মরদেহ উদ্ধার
Reporter Name
- Update Time : ০৯:০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৭ Time View
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাকা রাস্তার পাশ থেকে এরশাদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর উপরপাড়ার ঠিক দক্ষিণ পাশে শাহ পুকুরের উত্তর পাশে পাকা রাস্তার ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কে বা কারা, কখন এবং কী কারণে এরশাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশী তদন্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
Tag :

























