Dhaka ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আকস্মিক পরিদর্শনে বিদ্যালয় তালাবদ্ধ, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর

Reporter Name
  • Update Time : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১২ Time View

নিজস্ব প্রতিনিধি :: রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে চাকরি থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয় বন্ধ রাখা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার অভিযোগ পেয়ে ইউএনও নিজেই বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় বিদ্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকেও শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলার বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনেন তিনি।

এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিজুল ইসলাম বলেন, দশম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলার কারণে নিয়মিত ক্লাস নেওয়ার পর ছুটি দেওয়া হয়। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরীক্ষার এই কয়েক দিন টিফিনের খাবার শেষে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় ছুটি দেন। তবে কয়েকজন শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

জানা গেছে, বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। মোট শিক্ষার্থী ১৫১ জন। এর মধ্যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে প্রায় ১২০ জন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির পাসের হার ৬২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই দায়িত্ব পালনে অবহেলা করে আসছেন। তার স্ত্রীর চাকরির সুবাদে তিনি নাটোরে অবস্থান করেন বলেও দাবি স্থানীয়দের।

সোনাদহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান নাটোরে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয় পরিদর্শনের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার জন্য যাচ্ছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু জাফর আলীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে সোনাদহ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সব কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। অথচ সরকারি বিধি মোতাবেক সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়  বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে চাকরি থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে পরিদর্শনের ছবি ও ভিডিও তদন্তের প্রমাণক হিসেবে ইউএনও তাঁর সরকারি ফেসবুক পেজে প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

আকস্মিক পরিদর্শনে বিদ্যালয় তালাবদ্ধ, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর

Update Time : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬