বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View
পটুয়াখালী প্রতিনিধি::যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জনাব মো: নুরুল হক নুর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক অবদান তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব আলতাব হোসেন খান।
সভা শেষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হারমোনিয়াম, তবলা ও ঢোলের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো আনন্দ মিছিলের পরিবেশ। পরিশেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।





















