Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১১ Time View

পটুয়াখালী প্রতিনিধি::​​যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জনাব মো: নুরুল হক নুর।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক অবদান তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​আলোচনা সভার সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব আলতাব হোসেন খান।

​সভা শেষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হারমোনিয়াম, তবলা ও ঢোলের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো আনন্দ মিছিলের পরিবেশ। পরিশেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬