জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২ Time View
নীলফামারী প্রতিনিধি :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নীলফামারী জলঢাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ৭ই নভেম্বর সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, ওসি তদন্ত শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবু, সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন, সদস্য সচিব আলমগীর হোসেন, তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক,শিক্ষার্থী ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন। উক্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,উপস্থিত বক্তারা।
আলোচনা সভা শেষে জলঢাকা শিল্পকলা একাডেমীর শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান।

























