সাভারে শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ করলেন বিএনপি নেতা অভি
- Update Time : ১০:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৪০৭ Time View
বিশেষ প্রতিনিধি::ঢাকার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ করেছেন বিএনপি’র সাবেক ছাত্রনেতা এবং সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি সাভার পৌর এলাকার নামা বাজার পঞ্চবটি মন্দির থেকে শুরু করে ঘোষপাড়া ও আশেপাশের বিভিন্ন পূজামণ্ডপে যান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়িসহ নানা উপহার সামগ্রী তুলে দেন।
উপহার বিতরণ কর্মসূচিতে পঞ্চবটি আশ্রম পূজা কমিটির নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন,আজ মহাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবকরাও মণ্ডপে দায়িত্ব পালন করবে এবং আনন্দ সবার মাঝে ভাগাভাগি করবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক দিকও সমান গুরুত্বপূর্ণ। তাই দুর্গোৎসব এখন ধর্ম-বর্ণ–নির্বিশেষে সর্বজনীন আনন্দ-উৎসব।”




















