Dhaka ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার -৩

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১০৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ও দুপুরে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সকাল ১০টা ২৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

একই দিনে দুপুর ১২টা ৩৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকার মো. মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মো. রাসেল এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোদারাঘাট এলাকার মো. রুহুল আমিন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া গাঁজা ও ফেয়ারডিল সিরাপের ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, জেলার বিভিন্ন স্থানে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের চলমান অভিযানে এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার -৩

Update Time : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬