Dhaka ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ৩৯০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৬:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৯২ Time View

আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়া :: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শহরের কাউতলী মোড় এলাকা থেকে ৩৯০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।২৮ আগস্ট ২০২৬ইং শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কাউতলী মোড়সংলগ্ন আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দেওয়ান নাহিদ হাসান ওরফে কালু (৩৭)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার উত্তর ভাদার্থী এলাকার মো. কামাল উদ্দিন দেওয়ানের ছেলে।
র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে তারা জানতে পারে, কাউতলী মোড় এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে। পরে রাত সাড়ে আটটার দিকে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নাহিদ হাসান পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে পরনে থাকা নীল রঙের জিনস প্যান্টের ডান পকেট থেকে দুটি কালো রঙের পলি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতর থেকে ৩৯০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ হাসান জানিয়েছেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করেছিলেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯-এর সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবাসহ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর র‍্যাব জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ৩৯০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Update Time : ০৬:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬