Dhaka ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৪১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ::ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা বড়ি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় শরিফ ভূইয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট২০২৬ইং) আখাউড়া উপজেলার খারকোট মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, খারকোট মধ্যপাড়ায় শরিফ ভূইয়ার নিজ দখলে থাকা চার কক্ষের একটি একতলা পাকা বসতবাড়িতে অভিযান চালান অধিদপ্তরের সদস্যরা। এ সময় বাড়িটি থেকে ৮০০টি ইয়াবা বড়ি ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। পরে শরিফ ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফ ভূইয়া খারকোট মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী ভূঞার ছেলে। তাঁর মা নিলুফা বেগম। তিনি মনিয়ন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে শরিফ ভূইয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Update Time : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬