Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৮:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৪৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী পৃথক দুই অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া এক আসামির ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার(৭ জুলাই২০২৬ইং)
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক মাদক কারবারি পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১.মোঃ মঞ্জরুল ইসলাম পিতা মোঃ শফিকুল ইসলাম,গ্রাম রঘুনাথপুর এবং ২.মোঃ রিয়াজুল ইসলাম পিতা মোঃ ইছহাক মিয়া,গ্রাম ধোপাগাছিনা। উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৮:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬