Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি

সাকিল হোসেন
  • Update Time : ০২:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ৭০ Time View

নওগাঁ জেলা প্রতিধিনি::​নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে ঘুরতে আসা এক বিদেশি পর্যটককে হয়রানি করার অভিযোগে জয়পুরহাটের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’-কে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে দ্রুত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে আগত এক বিদেশি পর্যটকের সঙ্গে আপত্তিকর ও হয়রানিমূলক আচরণ করেন হিরো নানা। পরবর্তীতে সেই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি টুরিস্ট পুলিশের নজরে এলে পর্যটকদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

​টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বাংলাদেশে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর। পর্যটকদের সাথে যেকোনো ধরনের অসদাচরণ বা হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের পর্যটন খাতের সুনাম ধরে রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
​গ্রেফতারকৃত কনটেন্ট ক্রিয়েটর হিরো নানার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি

Update Time : ০২:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬