পঞ্চগড়ের বোদায় ভূমি জরিপ মত বিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ২৪ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি::আজ সকাল দশটায় পঞ্চগড়ে বোদা পাথরাজ সরকারি কলেজে মুসলিমপুর এবং আইয়ুবগঞ্জ মৌজার ভূমি মালিকদের সাথে ভূমি জরিপ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভূমি জরিপ এবং মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার রেহনুমা তরাননুম, বোদা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ দিল রেজা ফেরদৌস চিন্ময়।বোদা উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার,মোঃ ফিরোজ খান নুন।
ভূমি জরিপ অনুষ্ঠানে ভূমি মালিক জুয়েল বলেন ভূমি জরিপ করতে যখন আমরা সেটেলমেন্ট অফিসে যাই তখন আমাদের নানা রকম হয়রানির শিকার হতে হয় আমাদের ভূমি মালিকদের দাবি সেটেলমেন্ট অফিস দালাল মুক্ত করতে হবে। প্রধান অতিথি ওনার বক্তব্য বলেন কোন দালাল যেন সেটেলমেন্ট অফিসে ঢুকতে না পারে এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সেটেলম্যান অফিসে কোন অনিয়ম-দুর্নীতি হলে সাথে সাথে আমাকে জানাবেন আমি আই আনুক ব্যবস্থা দ্রুত গ্রহণ করব। সহকারী সেটেলমেন্ট অফিসার বলেন ভূমি জরিপ সংক্রান্ত কোনো পরামর্শ ও তথ্য জানতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য দিতে আমি সর্বদা প্রস্তুত।















