Dhaka ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

মোঃ আনোয়ার হোসেন
  • Update Time : ১০:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৯২ Time View

বিশেষ প্রতিনিধি::সিলেট, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.
পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর দুই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার জিয়ারত এবং শহীদ সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে দুই দিনব্যাপী শোভাযাত্রা ও সাংবাদিক মিলনমেলা উৎসবের শুভ উদ্বোধন করেন বিএমএসএফ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল হাকিম রানা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ও জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশের উদ্বোধন করা হয়। এ সময় বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন আহমেদ আবু জাফর। সমাবেশে সাংবাদিকদের রুটি-রুজি নিশ্চিতকরণ, স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক এবং বিএমএসএফ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আগামীকাল বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে দেশের বাকি সাত বিভাগে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

Update Time : ১০:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬