Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিফলেট বিতরণ

মো: শান্ত খান
  • Update Time : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১৮১ Time View

সাভার উপজেলা প্রতিনিধি::ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা হাউজিং, হল মার্কেট ও গুচ্ছগ্রাম এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় লিফলেট বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।

এ সময় আব্দুস সালাম বলেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান ভাইয়ের নির্দেশনায় আমরা ঢাকা-২ আসনের জনপ্রিয় নেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে মাঠে কাজ করছি। তিনি একজন সৎ ও সাহসী নেতা। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুষ্ঠু পরিবর্তন সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

লিফলেট বিতরণ

Update Time : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬